Logo
table-post
মোংলা বন্দর ও সুন্দরবন উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ব্যাহত পণ্য খালাস-বোঝাই
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপটি ঘনীভুত ও মৌসুমি নিম্নচাপে পরিনত হওয়ায় এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে। সোমবার সকাল থেকে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত এ ৩দিন থেমে থেমে বৃস্টি ও ঝড়ো হাওয়া বইছে।

এতে ব্যহত হচ্ছে মোংলা বন্দরে থাকা দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজের পন্য-খালাস বোঝাই কাজ। মোংলা বন্দরের হারবার বিভাগ ও আবহাওয়া অফিস জানায়, সাগরে গভীর নিম্নচাপের ফলে এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, কিন্ত তার পরেও কমছে না গরম। টানা কয়েকদিনের তাপদাহের পর মোংলাসহ দক্ষিনাঞ্চলের আশ-পাশ এলাকায় স্বস্তির বৃষ্টি। ভ্যাপসা গরম অসহনীয় পর্যায়ে। টানা কয়েকদিনের তীব্র গরমের পর গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি বৃষ্টিপাতের খবর মিলেছে। তবে গতকাল বুধবার রাত থেকে বৃষ্টি ও বাতাসের মাত্রাটা কিছুটা বেড়ে যায়।

আবহাওয়া অফিস আরো জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বেশ বৃষ্টিপাত হচ্ছে। এটি দু’একদিনের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়বে। এরপর আবারও কমবে। আর বৃষ্টিপাত কমলেই গরম আবারও বাড়বে, তবে বৃষ্টি আর বাতাসের পর তাপমাত্র কিছুটা কমতে শুরু করবে। বর্তমানে মোংলা বন্দরসহ দেশের অন্যান্য এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে গভীর নিন্মচাপ। যে কারণে সাগর উত্তাল রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে বন্দরগুলোকে ৩নং স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। 
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ জানিয়েছেন, দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিন্মচাপে রূপ নিয়ে সোমবার রাত ১২টায় সন্দ্বীপ ও তৎসংলগ্ন দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও দক্ষিস-দক্ষিন পশ্চম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ ভারতের উরেশ্যা উপকূল অতিক্রম করবে। নিম্নচাপটি ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপ বহাল থাকার কারনে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। দক্ষিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর বাংলাদেশর উপক’লীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে আরো বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তবে বড় ধরনের কোন ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। ঝড়ো হাওয়ার কারনে মোংলা,পায়রা,কক্সবাজার ও  চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এক্ষেত্রে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরো জানিয়েছেন, মোংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের আশ-পাশ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। দু’একদিনের মধ্যে এটা দেশব্যাপী ছড়িয়ে যাবে। এরপর আবার কমবে। যে ঝড়ো হাওয়া বইছে, এর জন্য ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, চ্যানেলের হারবাড়িয়া,বহিঃনোঙ্গর ও জোটিতে সার-ক্লিংকার ও মেশিনারিজ মালামাল সহ ৬টি বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে এ সকল জাহাজে নিয়মিত খালাস কাজ চলছে না।

এদিকে সমুদ্র উত্তাল থাকায় গভীর সমুদ্রে অবস্থানকারী মাছধরা ট্রলারসহ শত শত মাঝিমাল্লা সুন্দরবন সংলগ্ন দুবলার চরাঞ্চলের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। এ ছাড়া বৃস্টির কারনে এই অঞ্চলের সাধারন মানুষের জীবন যাত্রা চরম ভাবে ব্যহত হচ্ছে। 
 

 

@bagerhat24.com