Logo
table-post
ফকিরহাট শহীদ স্মৃতি কলেজে একাদশের নবাগতদের ওরিয়েন্টেশন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত দক্ষিন বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মহাবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোঃ রফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন গর্ভনিং বডির সাবেক সভাপতি ও বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সেকেন্দার আলী শেখ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, রাষ্ট্র বিঞ্জান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান শেখ, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ দাউদ আলী, প্রভাষক উৎসবানন্দ হীরা, ছাত্রনেতা মোঃ রাব্বি ও ১ম বর্ষের ছাত্রী জ্যোতী রানী দাশ।

ওরিয়েন্টেশন শুরুর আগে নবাগত শিক্ষার্থীদের-কে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহম্মদ জাকির হোসেন ফুল দিয়ে বরণ করেন নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদল নেতা সেলিম ভুইয়া, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, মোঃ সালাহ উদ্দিন লিটু, ছাত্রদল নেতা আরিফুজ্জামান আরিফ, বিএনপি নেতা শেখ শরিফুল ইসলাম, আবু সুফিয়ান, মোঃ আব্দুল বারিক মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি মইন উদ্দিন মেরু, সহ কলেজের বিভিন্ন অধ্যাপক ও প্রভাষকবৃন্দ। 

@bagerhat24.com