মোংলায় মোবাইলে বিয়ের নাটক, সৌদি প্রবাসীর লাখ লাখ টাকা আত্মসাৎ
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক ও মোবাইল ফোনে বিয়ে দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুর্ব কবর স্থান এলাকার এক নারীর বিরুদ্ধে।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মোংলাসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র, যারা সহজ-সরল প্রবাসীদের টার্গেট করে সর্বস্বান্ত করে চলেছে।
ভুক্তভোগী মুঠোফোনে সৌদি থেকে প্রতিবেদককে জানায় , মোংলার পোর্ট পৌরসভার শেহরতলী পুর্ব কবর স্থান রোডের বাসিন্দার এক তরুনীর সাথে কুমিল্লা জেলার সৌদি প্রবাসী জাফর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচায় হয়। পরিচয়ের সূত্র ধরে প্রথমে কুশল বিনিময় এবং পরবর্তীতে তাদের মধ্যে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তা শুরু হয়। তাদের সম্পর্কে প্রায় দুই বছর গড়ায়।
দুই বছর বিভিন্ন মেয়াদে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দুই মাস তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। মাঝে মাঝে ওই প্রবাসী যোগাযোগ করার চেস্টা করলে কখনো যোগাযোগ করেন প্রয়োজনে ওই তরুনী।
অভিযোগ করে, ওই তরুনী বিয়ের নাটক করে মোবাইল ফোনে ভিডিও বার্তার মাধ্যমে তাকে বিয়ে করেন এক কাজীর মাধ্যমে ভিডিও বার্তায় । ওই প্রবাসীর কাছে নানা অজুহাতে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ/নগদ) মাধ্যমে দফায় দফায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন।
সম্প্রতি ওই তরুনীে প্রবাসী জাফরের সাথে দুই মাস সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তাকে নানাভাবে হুমকি-ধমকি দিতে শুরু করে। বুঝতে পারেন তিনি সুপরিকল্পিত 'হানি ট্র্যাপ' বা ভুয়া বিয়ের ফাঁদে পড়েছেন।
এ ধরণের প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল জানান, মোংলা বন্দর ও উপকূলীয় এলাকায় সংঘবদ্ধ কিছু নারী চক্র সক্রিয় রয়েছে, যারা প্রবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায় করে আসছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এভাবে প্রতারকদের পেটে যাওয়ায় এলাকার প্রবাসীদের পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী প্রবাসী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এই প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
