Logo
table-post
মোরেলগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ সংবাদদাতা 
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে  মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নব্বইরশী বাসষ্ট্রান্ড থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়া পট্টি চৌরাস্তা মোডে প্রতিবাদ সভায় মিলিত হন।

পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি নেতা সোমনাথ দে। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাবিনা ইয়াসমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা। সভাটি সঞ্চালনা করেন মোরেলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ।

সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে অস্থিতিশীল করার নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও তার দোষররা পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তাদের এ নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। 

 

@bagerhat24.com