রামপালে বাংলা কিউআর কেডে ক্যাসলেস লেনদেন ক্যাম্পেইন
01/01/1970 12:00:00রামপাল সংবাদদাতা
রামপালে বাংলা কিউআর এবং ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অগ্রণী ব্যাংক পিএলসি লিঃ ভাগা বাজার, চুলকাঠি ও মোংলা পোর্ট শাখার যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলা কিউআর এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা সমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংক খুলনা এর প্রতিনিধি রাসেল করিম, অগ্রণী ব্যাংকের অঞ্চল প্রধান শরীফুল ইসলাম, রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ আ. হান্নান মোল্লা, অগ্রণী ব্যাংক ভাগা বাজার শাখার ব্যাবস্থাপক দিপক কুমার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৯ টি ব্যাংকের একাধিক শাখা ব্যাবস্থাপক, গ্রাহক, ব্যাবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
