Logo
table-post
বাগেরহাটে প্লাস্টিক দূষণ হ্রাস সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা
01/01/1970 12:00:00

স্টফ রিপোর্টার

বাগেরহাটে প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায়, রূপান্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার বর্তমান ভারপ্রাপ্ত উপপরিচালক মেজবাহ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু,  সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুভাশীষ ভট্টাচার্য। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণমুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এ পরামর্শ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

মুক্ত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা,  এনজিও প্রতিনিধি ও জন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

@bagerhat24.com