Logo
table-post
চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র শপথ গ্রহণ ও পরিচিতি সভা
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি 
বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার নবগঠিত কিিটর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা শাখা কার্যালয়ে এ সভা ও শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট মজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান। 


ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ নাজমুল হুদার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসাইন, নবগঠিত কমিটির যুগ্ম-সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান, সহকারি সেক্রেটারী মোঃ জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ আলী আকবর, দাওয়া ও জনশক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ গাজী এবং প্রচার সম্পাদক কে এম আমিরুল ইসলাম প্রমূখ। 


অনুষ্ঠানে দায়িত্বশীলবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশ, জাতি, সংগঠন ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 


 

@bagerhat24.com