Logo
table-post
মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও সভা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
 "উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়"এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে র‌্যালি ও আলোচনা সভার ।


 র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ ।

উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মো. রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান,থানার এসআই মাহফুজার রহমান, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিক, জুলাই শহিদ মাহফুজুর রহমানের পিতা মো.আব্দুল মান্নান হাওলাদার ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম,সাংবাদিক শহিদুল ইসলাম,আবুল কালাম খোকন,বি এম মাহবুবুর রহমান ,প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
 

 

@bagerhat24.com