Logo
table-post
রবিউলের দুটি কিডনি নষ্ট, বাঁচার আকুল আবেদন
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ধানসাগর গ্রামের রবিউল ইসলাম (৩৫) আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার দুটি কিডনি নষ্ট হয়ে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


অসহায় ও গরীব পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে।  রবিউল তার অবুঝ সন্তানের জন্য বাঁচাতে চায়। তার বাঁচার আকুল আবেদন সকলের হ্রদয়কে নাড়া দেয়।

একদিকে অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার ব্যয় সব মিলিয়ে পরিবারটি আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।


 রবিউলকে বাঁচাতে এখন সবার মানবিক সহযোগিতার প্রয়োজন। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতা তার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হতে পারে। তিনি সকলকে একটু মানবতার হাত বাড়ানোর আহবান জানান। রবিউলের মোবাইল নাম্বার (০১৭৫৫১৮৭২৯১) বিকাশ। 
 

@bagerhat24.com