Logo
table-post
মোরেলগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
01/01/1970 12:00:00

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ 
বাগেরহাটের সাইনবোর্ড -বগি মহাসড়কে  ডাব বহনকারী টমটম ও বিপরীতমুখী পরপর তিনটি মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে।  আহত হয়েছে শিশু সহ আরো ৫ জন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাহাসড়কের মোরেলগঞ্জের দোনা নামক স্থানে।


নিহতরা হলেন, কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাল হোসেনের ছেলে সোহেব (১৭),নজরুল খানের ছেলে আমিন (২৩) ও কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।


প্রত্যক্ষদর্শীরা জানান,   ডাব বহনকারী টমটমের সঙ্গে পরপর ৩টি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আহতদের মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত খান ৩ জনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের রিয়াজুল ইসলাম (৩৫)কে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এছাড়া অপর আহত পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তার স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

@bagerhat24.com