বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) রাত ৮টার দিকে বাগেরহাট সদর থানাধীন পাইকপাড়া গ্রামের মহাদেবের দোকান মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাগেরহাটের শরণখোলা থানার রাজ্যৈর খোন্তাকাটা এলাকার মৃত আজিজ বয়াতীর ছেলে মোঃ ইব্রাহিম বয়াতী (৩৯) এবং একই এলাকার মৃত শাহ আলম ফরাজীর ছেলে মোঃ রুবেল ফরাজী (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়, বাগেরহাটের একটি প্রতিনিধি দল পাইকপাড়া গ্রামের মহাদেবের দোকান মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ইব্রাহিম বয়াতী ও রুবেল ফরাজীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জনাব বিজয় কুমার মজুমদার বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
