ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও নজরুল বর্ষ উদযাপন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে মতবিনিময় সভা ও নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ড এর আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
রবিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান জোহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধ মোড়ল নূর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায় পংকজ কুমার রায়।
অনুষ্ঠানে মোল্লাহাট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফকির দ্বীন মোহম্মদ, জেলা সদস্য খান মাহমুদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন ফকিরহাট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ড এর প্রসেনজিৎ দাসকে আহবায়ক এবং এম এ মোর্শেদকে সদস্য সচিব করে ৮সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
