মোংলায় ৩ মণ গাজাসহ ৩ জন আটক
01/01/1970 12:00:00মাসুদ রানা , মোংলা
মোংলায় যাত্রীবাহী পরিবহনের নিচে ইঞ্জিনের চেচিসে লুকিয়ে পাচারের সময় (৩ মন) ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি-০৬। আটককৃতদের বাড়ী রংপুর সদরে।
এসআরবি-০৬ এর (খুলনা) উপপরিচালক (স্কোয়াড কমান্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগন্জ হয়ে মোংলায় আসছে।
এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পরিবহনটিকে নজরদারী করা হয়। এরপর গত রাত ১ টার দিকে পরিবহনটি মোংলার ব্রাক্ষনমেঠ এলাকায় পৌছালে সেটিকে আটক করা হয়। পরে পরিবহণের চালক, হেলপার ও অপর সদস্যের দেয়া তথ্যমতে পরিবহনের পিছনের দিকের চেচিসে লুকিয়ে পাচার করে আনা ৬টি কার্টুনে থাকা ১২০ কেজি ( ৩ মন) গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় আটক করা হয় পারভেজ, নুরআমিন ও আমিনুর রহমান নামের চালক, ড্রাইভার ও পাচারকারী চক্রের সদস্যকে। এদের সকলের বাড়ী রংপুরের সদরে। এই পরিবহণে এর আগেও গাঁজা পরিবহন করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় এসআরবি-০৬।
