Logo
table-post
ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় ্এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ, সহকারী অধ্যাপক মো: মোফাজ্জেল হায়দার, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার ও এসআই ভবতোষ রায় প্রমুখ। 


মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এসময় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

 

@bagerhat24.com