Logo
table-post
ফকিরহাটে শিক্ষারমান উন্নয়নে আলোচনা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ১৫নং পিলজংগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষারমান উন্নয়ন, ঝরেপড়া রোধ ও শ্রেণী কক্ষে উপস্থিতির হার বৃদ্ধিসহ নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ সেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আইলী আক্তার এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বারিক মোড়ল, বিদ্যুৎসাহী সদস্য জয়শ্রী চক্রবর্তী, অভিভাবক সদস্য গাজী হাফিজুর রহমান, মোঃ সাইফুল সরদার, আন্না রানী শীল, ঝুমুর খাতুন, সহকারী শিক্ষক যথাক্রমে কাজী ইসরাত জাহান, রুবানা ইয়াসমীন, শেখ লাভলুর রহমান, সাজিয়া আফরিন, সরদার ওমর ফারুক ও সঙ্গিতা মজুমদার প্রমুখ। #

 

@bagerhat24.com