Logo
table-post
রামপালে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা পুরষ্কার বিতরণী
01/01/1970 12:00:00

রামপাল  সংবাদদাতা 

রামপালে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি উত্তর আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

@bagerhat24.com