রামপালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ প্রেস কনফারেন্স
01/01/1970 12:00:00রামপাল সংবাদদাতা
দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণে রামপালে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে সমাজ সেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, কিভাবে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে? এর উপকারভোগী নির্বাচন কিভাবে করা হবে? সব কিছুই তুলে ধরা হয়।
এসময় সকলের সহযোগীতা সতর্ক থাকার অনুরোধ করা হয়। যাতে কার্ড দেয়ার কথা বলে কেউ যেন টাকাপয়সা হাতিয়ে নিতে না পারে। এ ছাড়াও ফ্যামিলি কার্ড সংগ্রহ করা এলাকায় গণ শোনানী করা হবে যাতে কেউ বাদ না যান এবং কেউ প্রতারিত না হন।
