ফকিরহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন উপজলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাসের পরিচালনায় এসময় উপজেরা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান ও মেহেদী আল নোমান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ ও মোড়ল কামরুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা ও নানা শ্রেলিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
