শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত
01/01/1970 12:00:00মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
"দূর্যোগ সহনশীলতা শুরু হোক নিজের ঘর থেকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিডিডি এর সহযোগিতায় এবং উপকূলীয় যুব নেতৃত্বাধীন সংগঠন কোস্ট ইয়ুথ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার আর,কে,ডি,এস সম্মিলিত পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে বিদ্যালয়ে প্রাঙ্গণে র্যালি শেষে আলোচনা ও সচেতনতা মূলক সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ সেলিম। কোস্ট ইয়ুথ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিডিডি এর প্রকল্প কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, মনিটরিং অফিসার প্রতিক কুমার, আ্যডভোকেসি অফিসার সুচনা ইতি, ফিল্ড ফ্যাসিলেটেটর সুমি আক্তার, আরিফা আক্তার, সেলিম হোসেন এবং কোস্ট ইয়ুথ এর সদস্যবৃন্দ।
এ সময় শিক্ষার্থীদের নিয়ে দূর্যোগ পুর্ব প্রস্তুতি শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচ্য বিষয়সমূহ নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
