Logo
table-post
ফকিরহাটে দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফকিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ১টি র‌্যালি উপজেলা পরিষদ সম্প্রসারতি কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। 


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফকিরহাট ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান মিয়াসহ অন্যান্যরা। 


এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবুল আলা মাসুম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যগন, শিক্ষক, গণমাধ্যমকর্মি, রেড ক্রিসেন্টের সদস্য ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

 

@bagerhat24.com