ফকিরহাটে দৈনিক রানার প্রত্রিকার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে যশোর ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রানার প্রত্রিকার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ সম্প্রসারতি কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
দৈনিক রানার প্রত্রিকার ফকিরহাট প্রতিনিধি ও ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবুল আলা মাসুম, ফকিরহাট ফায়র সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান মিয়া, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, সদস্য সৈয়দ জালিস মামুদ, এস এ কালাম, শেখ আজমল হোসেন, সাংবাদিক সরদার হাফিজুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
