Logo
table-post
রামপালে বেতকাটা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, গঠিত স্টুডেন্ট ফান্ড
01/01/1970 12:00:00

রামপাল সংবাদদাতা 

"শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি মুক্তি" এই প্রতিপাদ্যে রামপালে বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ ও স্টুডেন্ট ফান্ড গঠন করা হয়।

ওই বিদ্যালয়ের আহবায়ক কমিটির আহবায়ক সরদার ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী তরফদার এনামুল কবির প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্র নাথ হালদার দুলাল, জিয়লমারী সপ্রাবি'র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক শিক্ষক ব্রজেন বিশ্বাস, সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল কবির প্রিন্স বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে উন্নত শিক্ষা গ্রহন করতে পারে আমরাও সারকারের সাথে থেকে কাজ করছি।

সমাবেশে এলাকার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ১০ম শ্রেনির শিক্ষার্থীরা এক দিনের টিফিনের খরচ বাঁচিয়ে একটি ফান্ড গঠন করে, যা অসহায় শিক্ষার্থীদের কাজে ব্যায় করা হবে। এ ছাড়াও ৬৮ জন শিক্ষার্থীকে কেডস্ ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

 

@bagerhat24.com