মোংলা ইপিজেডে গার্মেন্টস কর্মী সড়ক দুর্ঘটনাঢ নিহত
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
মোংলা ইপিজেডে গার্মেন্টস ছুটি শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষে কাকলি বেগম (২৮) নামের এক অন্তঃসত্ত্বা গার্মন্টস শ্রমিক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অন্তত আরো ৬/৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাহিন্দ্রা ও অটো ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাকলি বেগম পৌর শহরের শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মোঃ শাহিনের স্ত্রী।
নিহত কাকলি মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে অপারেটর শ্রমিক ছিলেন বলে জানান মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম।
সভাপতি সাব্বির মাহমুদ মাসুম আরো জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা ইপিজেডের শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্রা মোংলা বাসস্ট্যান্ডে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রা উল্টে গিয়ে তাতে থাকা যাত্রীরা (ইপিজেড শ্রমিক) রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় ইপিজেডের জিনলাইট কোম্পানিতে চাকুরিরত শ্রমিক কাকলী বেগম। নিহত কাকলী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও এতে আহত হয় আরো ৬/৭ নারী শ্রমিক। নিহত কাকলির স্বামীও মোংলা ইপিজেডের একজন গার্মেন্টস শ্রমিক। তাদের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
