Logo
table-post
পিলজংগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু ইউনিয়ন বাসির আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে চান। সাবেক ছাত্রদল যুবদল ও বিএনপি’র ত্যাগী এই নেতা প্রথমে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এবং পরবর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, ২০০৯ সালে আওয়ামী লীগের সরকার গঠনের পর থেকে ০৫'আগষ্ট ২০২৪ সাল পর্যন্ত সরকারের বিরুদ্ধে সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ সহ ২৭' ফেব্রুয়ারী ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন হতে ২৯' ডিসেম্বর ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন, ১২' ফেব্রুয়ারী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সহ এ পর্যন্ত যে সকল বৈধ ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সেগুলিতে তিনি দলের পক্ষে সক্রিয়ভাবে ভুমিকা রেখেছেন। 

একান্ত স্বাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে তিনি পিলজংগ ইউনিয়নের সকল মানুষের রাজনৈতিক সামাজিক সুখ দুঃখ সব কিছুর সাথে জড়িত। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। তিনি আশাবাদি দল তাঁকে সর্মথন দিলে শতভাগ নির্বাচনে জয়লাভ করে দলের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হবেন। 

তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য স্যেনিটেশন ও মানব সম্পদ উন্নয়নে কাজ করার পাশাপাশি সন্ত্রাস চাদাবাজি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবেন। শুধু তাই নয়, সামাজিক নিরাপত্তা বেষ্টানীর আওতায় সকল (বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও প্রতিবন্ধী) ভাতা ভোগীদের ভাতা পেতে সকল হয়রানি দুর করবেন। এ ক্ষেত্রে প্রতি তিন ও ছয়মাস অন্তর অন্তর উন্মুক্ত ওর্য়াড সভার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করবেন। তাছাড়া টেকসই ও উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সকল উন্নয়ন পূর্বপরিকল্পনা মোতাবেক করার জন্য ইউনিয়ন ব্যাপী একটি অভিজ্ঞ কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে তার। সব মিলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগনের সেবক হওয়ার জন্য তিনি দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। এজন্য তিনি ইউনিয়ন বাসির দোয়া ও আর্শিবাদও কামনা করেছেন। 

@bagerhat24.com