জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা হচ্ছে
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের ফাঁদে ফেলা বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। আজ শুক্রবার সকালে মানববন্ধ ও আলোচনা সভায় তথ্য জানো হয়।
তারা বলেন, জীবাশ্ম জ্বালানিভিত্তিক অর্থনীতি থেকে উন্নত দেশ ও কর্পোরেশনগুলো মুনাফা লুটলেও ঘূর্ণিঝড়, খরা ও নদীভাঙনের মতো দুর্যোগের বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষ ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। তাই ক্ষতিগ্রস্তদের ঋণ নয়, ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং জলবায়ু তহবিল নিশ্চিতের আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মোংলার মিঠেখালি বাজারে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনের আয়োজন করা হয়। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে “বিশ্ব অর্থনীতি কার স্বার্থে পরিচালিত হবে?” এমন প্রশ্নকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। আয়োজকরা বলেন, মুনাফার নয়, মানুষের পৃথিবী গড়তে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্তদের ঋণের বদলে অনুদান ও ক্ষতিপূরণ দিতে হবে। তা হলেই আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা উচ্চ সুদের ঋণ পরিশোধের কারণে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা ব্যাহত হওয়ার কথা তুলে ধরেন। তারা করপোরেট স্বার্থের বদলে জনপ্রয়োজনীয় কৃষি, পরিবেশ সুরক্ষা এবং দ্রুত নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি রূপান্তরের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক নজরুল ইসলাম, শ্রমিক নেতা নাজমুল হক, ‘ধরা’ নেতা মোল্লা আল মামুন, কৃষক নেতা আসাদুজ্জামান টিটো, এস এম জানে আলম বাবু, মোঃ শাহ আলম, শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত দূর্যোগ ও মেহেদী হাসানসহ অনেকে।
