Logo
table-post
বাগেরহাট-১ আসনে বিএনপি প্রার্থীর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শন ও আর্থিক (অনুদান) সহযোগীতা প্রদান করেছেন। রবিবার (১৮ আক্টোবর) সকাল ১১টা থেকে বিকালে ৫টা পর্যন্ত তিনি উপজেলার ৮টি ইউনিয়নের ৭০টি পূজা মন্দির পরির্দশন করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী, সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ও সদস্য কবির হোসেন। তাঁরা পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের দূর্গা মন্ডপ, বেতাগা বাজার দূর্গা মন্ডপ, মোমতলা দূর্গা মন্ডপ, বিঘা-কুমার খালী দূর্গা মন্ডিপ, শুভদিয়ার ঘনশ্যামপুর দূর্গা মন্ডপ, কাটাখালী জয় মা’র বাড়ি দূর্গা মন্ডপ, কর্মকার পাড়া দূর্গা মন্ডপ, মানসা কালীবাড়ি দূর্গা মন্ডপ, কাথলী উক্তপাড়া পূজা মন্ডপ, কাথলী বৈরাগী পাড়া দূর্গা মন্ডপ, ফকিরহাট কেন্দ্রীয় কালিবাড়ি দূর্গা মন্ডপ, ডহর মৌভোগ দূর্গাপূজা মন্ডপ সহ মূলঘর ইউনিয়নের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরির্দশন করে বিএনপি পক্ষ হতে আর্থিক সহযোগীতা প্রদান করেন।

এসময় তাদের সাথে আরো উপস্থিত ছিলেন, পিলজংগ ইউনিয়ন বিএনপি নেতা মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, ফরহাদ হোসেন জুয়েল, শেখ মিরাজুল ইসলাম, মোস্তফা কামাল হারুন, যুবদল নেতা মোদাচ্ছের মল্লিক, বেতাগা ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানা আরিফ, নুর ইসলাম, কামাল হোসেন, শুভদিয়ায় বিএনপি নেতা এম এ আউয়াল, ফকির আবুল কামাল আজাদ, লখপুরের বিএনপি নেতা ফরহাদ হোসেন, ফকরুল আলম, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান মোড়ল ও শেখ মিজানুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। 
 

 

@bagerhat24.com