ফকিরহাট উপজেলা বিএনপির উদ্যোগে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা বিএনপি’র পক্ষ থেকে পিলজংগ বেতাগা ও লখপুর ইউনিয়নের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাঁরা এ পূজা মন্ডপ গুলি পরিদর্শন করে মন্দির কমিটির বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মীর মোশারেফ হোসেন, পিলজংগ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ খায়রুজ্জামান হাওলাদার, আবু সুফিয়ান, মিরাজুল ইসলাম রাজ, মোঃ মহিউদ্দিন মইন ভুইয়া, উপজেলা যুবদল নেতা মোঃ জাহাংগীর হোসেন, মোঃ বাঁধন, ছাত্রদল নেতা শেখ আসাদুজ্জামান পলাশ, সাবেদুল ইসলাম সাগর, মেহেদী হাসান, মোঃ ইমন, ইউনিয়ন যুবদল নেতা আল আমীন মল্লিক, ওর্য়াড বিএনপি নেতা মোঃ ফিরোজ শেখ, বাচ্চু বিশ্বাস, মোঃ হোসেন আলী ও স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ নাছিম মল্লিক প্রমুখ।
এর আগে বেতাগা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ও শেষে লখপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম এর নেতৃত্বে তাঁরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শক করেন এবং স্বঃ স্বঃ মন্দির কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
