Logo
table-post
মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে পৌর বিএনপির শুভেচ্ছা মিছিল ও গণ মিছিলের ডাক
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা
বিএনপির চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা  বন্দর পরিদর্শন ও আগমন উপলক্ষে মোংলায়  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে একটি শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিএনপি এবং  বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মোংলা  বন্দর পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক রহমানের  এই আগমনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এর ভূয়সী প্রশংসা ও স্বাগত জানান।

মোংলা থানা  বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার  তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা  আগমন কেবল দলীয় নেতাকর্মীদের জন্যই নয়, বরং সমগ্র মোংলা তথা উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে।  উপকূলীয় এলাকার উন্নয়ন এবং পশুর নদীর নাব্যতাসহ স্থানীয় সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবিসমূহ বাস্তবায়নে তাঁর এই আগমন স্মরণীয় হয়ে থাকবে।

সমাবেশে পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী তাঁর বক্তব্যে বলেন,  দেশের দূরদর্শী রাজনীতির প্রতীক জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজকের এই আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। মোংলা  বন্দর আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। নেতা এই বন্দর পরিদর্শন করছেন এবং স্থানীয় শ্রমিক, মেহনতি মানুষ ও জনগণের দাবির কথা শুনছেন এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক তাঁর বক্তব্যে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমাদের প্রিয় নেতা,  বিএনপির চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক সফর মোংলা  বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল,  সহ সকল স্তরের নেতাকর্মীদের যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি, তা সত্যিই প্রশংসনীয়।" আজকের এই রাজপথের উপস্থিতিই প্রমাণ করে মোংলার মাটি বিএনপির ঘাঁটি।

সমাবেশ থেকে আগামীকাল বুধবারের  কর্মসূচি ঘোষণা করে জানানো হয়, আগামীকাল ২১ তারিখ আসরের নামাজের পর মোংলা  পৌর চত্বর থেকে  আবারও এক বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোংলা ও আশপাশের সকল স্তরের নেতাকর্মী ও জনগণকে যথাসময়ে পৌর চত্বরে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে আহ্বান ও অনুরোধ জানিয়েছেন

এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার গোলাম নুর জনি, সহ বিএনপি নেতা খোরদেশ আলম, বাবলু ভুইয়া, বোরহান উদ্দিন দিদার, শাহজাহান ফকির, সালাম ব্যাপারি, মোঃ শহিদুল,  সাবেক জেলা যুবদলের সদস্য মোঃ আলাউদ্দিন,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমান হোসেন রিপন,  পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল , যুবদল নেতা জিয়াউর রহমান হিরণ,  বাপ্পা রাজ, মহসিন পাটায়ারি, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মানিক,পৌর মহিলা দল নেত্রী  বেবী রহমান , দুলালী সরদার , আয়শা বেগম,৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূইয়া ,মোংলা সরকারি কলেজ ছাত্রদলের  সাবেক ১নং সদস্য,সাহেদ মাহামুদ সাকিব,মোংলা সরকারি কলেজ যুগ্ম সাধারণ সম্পাদক মো:ডলার মোল্লা।
 

@bagerhat24.com