Logo
table-post
বাগেরহাটে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি নিয়ে অ্যাডভোকেসি সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণ ও সাধারণ মানুষের কাছে চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সাইটসেভার্সের সহযোগিতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু,  দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ।  সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথি।

সভা সঞ্চালনা ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী মমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) সভাপতি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য সহজলভ্য ও মানসম্মত চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি। জেলা প্রশাসক জানান, চক্ষু স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সচেতনতামূলক প্রচার ও ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

 

@bagerhat24.com