মোরেলগঞ্জে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ সংবাদদাতা
মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর খাল থেকে মফিজুল ইসলাম হাওলাদার (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিহত মফিজুলের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঠোটার বাজার সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মফিজুল ইসলাম উপজেলার কমলা গ্রামের দিনমজুর হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর মফিজুল আর ফিরে আসেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় লোকজন ঠোটার বাজারসংলগ্ন একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, কিশোরটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়।
