মোংলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান বক্তারা শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করে এটিকে 'দিবাস্বপ্ন' হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসীদের দিবাস্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। ডিসেম্বর ডিসেম্বর বলে যতই চিৎকার করা হোক না কেন, এমন ২০টি ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবেন না।
বক্তারা আরও বলেন, এ দেশের মাটিতে আওয়ামী ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই হবে না। যুবদল রাজপথে থেকে সব ধরনের অপশক্তি ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদল নেতা মোঃ আলাউদ্দিন, বিএনপি নেতা বাবলু ভুইয়া, খোরশেদ আলম, রতন মাহমুদ, বিএম ওয়াসিম আরমান, বাপ্পা রাজ, রেজাউল করিম শুভ,মহোসিন পাটোয়ারী।
এছাড়া আরো উপস্থিত ছিলো, বিএনপি নেতা সালাম ব্যাপারী, রনি ভুইয়া, মোঃ টুটুল, যুবদল নেতা মোঃ বেল্লাল হোসেন, মোঃ লোকমান, মোঃ খলিলুর রহমান, জামাল হোসেন, সাব্বির মাসুম, মহারাজ মোল্লা,পৌর তাতীদল দল নেতা সোহাগ।
অনুষ্ঠানে যুবদলের পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।
