ফকিরহাটে পিলজংগে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুড়িঁ স্পোটস-২০২৬-২০২৭ (সিজন-২) এর ইউনিয়ন পর্যায়ে দল গঠন প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান বৃধবার (২৮ অক্টোবর) সকালে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা এস এম খলিলুর রহমান, শেখ মোতালেব হোসেন, শিক্ষকদের মধ্যে যথাত্রমে অসিত কুমার দাশ, জোসনা বসু, লাইলী বেগম, গাজী আউব আলী, লাভলুর রহমান, সঞ্চিতা মজুমদার, ইকবাল কবির, হাওলাদার বিল্লাল হোসেন ও গাজী শহিদুল্লাহ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ছাত্রছাত্রীরা দুইদিন ব্যাপী বালক-বালিকা দৌড় প্রতিযোগীতা, ক্রীকেট টুর্নামেন্ট, ফুটবল দাবা হাডুডু সাতার ও ব্যাডমিন্টন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে এবং সেখান থেকে দল গঠনের মাধ্যমে ১টি শক্তিশালি বাছাই গ্রুপ করা হয়। এই বাছাইকৃতরা আগামীতে উপজেলা ও জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে। খেলা পরিচালনা করেন, রাজু শীল, শেখ মুন্সি, তামিম শেখ ও ইয়াদুল ইসলাম ইমন।
