Logo
table-post
রামপালে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
01/01/1970 12:00:00

রামপাল  সংবাদদাতা

রামপালে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে র‍্যালি উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফিরোজ কবির।

যুবদল নেতা গাজী শাহাজালালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা শ্রমিক দলের মহিউদ্দিন কচি, ওলামাদলের সভাপতি মো. গোলাম মোস্তফা, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শাহিনুর রহমান পলাশ, উজলকুড় ইউনিয়নের মল্লিক কামরুজ্জামান তিতাশ, বাইনতলা ইউনিয়নের মো. জিল্লুর, রামপাল সদর ইউনিয়নের ওহিদুজ্জামান সাবু, রহমান, হুড়কা ইউনিয়নের ইমরান হোসেন, বাঁশতলী ইউনিয়নের মো. কামরুল ইসলাম, ভোজপাতিয়া ইউনিয়নের মো. জিলানি শেখ জিকো প্রমুখ।

সভায় প্রাধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সহযোগীতা ও এলাকার উন্নয়নের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

@bagerhat24.com