কাটাখালীতে মঞ্চস্থল পরিদর্শনে বাগেরহাট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে বাগেরহাট জেলা ও উপজেলা প্রশাসনের কাটাখালী বাসস্ট্যান্ডে নির্মিত মঞ্চ স্থান পরিদর্শন করেছেন।
সোমবার (২রা সেপ্টেম্বর) দুপুর ২টায় উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তারা মঞ্চ স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, জেলা পরিষদ প্রশাসক ব্যরিষ্টার মোঃ জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট-১ আসনের (২০২৬) বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, জেলা বিএনপি নেতা খাঁন মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মোড়ল ফরহাদ হোসেন, সদস্য কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমএ সালাম, ইউনিয়ন বিএনপি নেতা যথক্রমে মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম মিরাজ, মিরাজুল ইসলাম রাজ, মোস্তফা কামাল হারুন, মোড়ল সহিদুল ইসলাম, শেখ হোসাইন মোঃ জিয়া, শেখ মিজানুর রহমান, মোঃ আলীবুদ্দিন শেখ, ফকরুল আলম, আবুল হাসান, যুবদল নেতা রফিকুল ইসলাম, মোদাচ্ছের মল্লিক ও শ্রমিকদল নেতা মোহম্মদ আলী হোসেন প্রমুখ।
এর আগে দুপুর সাড়ে ১২টায় বাগেরহাট-১ আসনের (২০২৬) বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ও উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা’র নেতৃত্বে বিভিন্ন স্থানে গনসংযোগ করা হয়।
