Logo
table-post
শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চাইছেন নোয়াব আলী
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছেন। প্রচারণায় নেমে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও আশির্বাদ চাইছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় কলিগাতী হাটের এক পথ সভায় তিনি নিজেকে শিবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ষোষণা দেন। ঘোষণার পর তিনি কতিগাতী বাজারে রাত ৮টা পর্যন্ত ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সাথে দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
পথ সভায় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী বলেন, ‘আমি অত্র ইউনিয়নের শিবপুর গ্রামের সন্তান ও বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি।

আপনারা আমাকে ভালো করে চেনেন। ২০১১ সালে আমি অত্র ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিগত দিনে আমি আপনাদের যেমন সেবা দিয়েছি, ভবিষ্যতে সুযোগ দিলে আপনাদের আরো বেশী সেবা দেবো। বিগত ১৬ টি বছর আমি রাজনৈতিক হামলা ও মামলায় আমি জর্জারিত। ১১ টি রাজনৈতিক মামলার শিকার এবং ৬ বাবার কারাবরণ করতে হয়েছে। আপনাদের পাশে থাকতে এসেছি। আপনাদের সাথে নিয়ে দলের কাছে মনোনয়ন চাইবো। আশা করি বিজয় আমাদের হবে। ইনশাল্লাহ।’ 


এ সময় শেখ নোয়াব আলীর সাথে শিবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। 


পথ সভায় নেতাকর্মিরা বলেন, ‘শেখ নোয়াব আলী বিএনপির পরীক্ষিত সৈনিক। সমাজ ও জন সেবায় তিনি নিবেদিত প্রাণ। দলীয় বিবেচনায় বিএনপির মনোনয়ন তার প্রাপ্য। তার মত সৎ ও সাহসী লোককে বিএনপি দলীয় মনোনয়ন দিলে শিবপুর ইউনিয়নে অবশ্যই বিএনপির প্রার্থী জয়ী হবে।’ 
 

@bagerhat24.com