ফকিরহাটে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা বিষয়ক অবহিতকরণ সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট স্বপ্ন যুব উন্নয়ন সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ধর্ম, বর্ণ, কর্ম/পেশা, ভেদে সামাজিক সম্প্রীতি, বৈষম্য দুরীকরণ, যুব সমাজের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নিরাপদ শীষর্ক আলোচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা নভেম্বর) বিকেল ৪টায় ৬৩নং এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্ন যুব উন্নয়ন সমাজকল্যাণ সংঘের সভাপতি সোনিয়া আক্তার কারিমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাা মামুন হোসেন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিথি রানী সরকার, স্বপ্ন যুব উন্নয়ন সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা খান মাহমুদ আরিফুল হক, বাগেরহাট যুব ক্রীড়া বিভাগের ইন্সপেক্টর বিশ্বাস তৌহিদুল ইসলাম।
এসময় বিএনপি নেতা শেখ সেলিম উদ্দিন, পঙ্কজ কুমার শীল, শংকর হরিজন ও সমির ঋষিসহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
