বাগেরহাট প্রেসক্লাবে মন্ত্রীর উপহার, সাংবাদিকদের জন্য দেওয়া হলো এসি
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যবহারের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রদান করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
রোববার (১ নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে মন্ত্রীর পক্ষ থেকে এসিটি হস্তান্তর করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো।
এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবুসাঈদ শুনু, সহসভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে সহযোগিতার জন্য মন্ত্রী শেখ রবিউল আলমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাগেরহাট প্রেসক্লাব কর্তৃপক্ষ।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নয়নে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
