Logo
table-post
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্রদের মাঝে  সহায়তা প্রদাণ
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র নারী-পুরুষ-শিশু ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

  আজ (৩ নভেম্বর) মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালের বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জনকে হুইল চেয়ার ও ১৫ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্লান্ট প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড'র পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার। 

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেডের পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র ও এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মিস মীনা ভার্মা। 

 

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আনোয়ারুল আজিম বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  ৩০টি হুইল চেয়ার এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া পুরো বছর জুড়েই এ এলাকার মানুষের কল্যাণে নানাবিধ সহায়তা প্রদাণ করা হয়ে থাকে। এ সহায়তা প্রদাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

 

 

@bagerhat24.com