প্রধানমন্ত্রীর বাগেরহাট আগমন উপলক্ষে চিতলমারী বিএনপির প্রস্তুতিমূলক সভা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে চিতলমারী উপজেলা বিএনপি প্রস্তুতিমূলক সভা করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বাগেরহাট-১ আসনের নমিনী কপিল কৃষ্ণ মন্ডল।
চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিতলমারী ইউনিয়ন বিএনপি সভাপতি খান মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ মোক্তার হোসেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদ শেখ, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাউচ কাজী, যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ জবরুল শেখ, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মোঃ রাসেল শেখ প্রমূখ।
সভায় বক্তারা আগামী ৫ নভেম্বর বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি সফল ও সার্থক করার আহবান জানান।
সভায় উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
