Logo
table-post
শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক  মাদককারবারী গ্রেফতার
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা

শরণখোলা থানা পুলিশ ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রুমান মীর (৩১) কে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে চালান দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নেতৃত্বে থানা পুলিশ বুধবার (৪ নভেম্বর)  দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চালরায়েন্দা গ্রামের মাদককারবারী রুমান মীরের বাড়ীতে অভিযান চালিয়ে রুমানকে আটক করেন। এ সময় রুমানের ঘর তল্লাশী করে পুলিশ  ৩১৫পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, আটক রুমান একজন চিহ্নিত মাদককারকবারী। তার বিরুদ্ধে শরণখোলা থানায়  মাদকসহ বিভিন্ন অপরাধের পাঁচটি মামলা ও একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে। গ্রেফতারকৃত রুমান মীরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

 

@bagerhat24.com