Logo
table-post
পিলজংগের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুলের শ্যামা কালী মন্দিরে আর্থিক সহায়তা প্রদান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ৬টি শ্যামা কালি পূজা মন্দির পরিদর্শক ও আর্থিক সহযোগীতা প্রদান করেছেন, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল ইসলাম শেখ।

সোমবার (৯ নভেম্বর) রাতে তাঁরা কংগ্রেস মোড় কালি মন্দির, বলাই ঘোষের দোকান কালি মন্দির, বুড়ির মা’র গাছতলা কালি মন্দির, কাঠালতলা কালি মন্দির ও টাউন নওয়াপাড়া মোড় কালি মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ও মন্দির কমিটির সভাপতি/সাধারন সম্পাদকের হাতে আর্থিক সহযোগীতা প্রদান করেন।

এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শেখ শফিকুল ইসলাম ওলি, শেখ শফিউর রহমান ও মোঃ ফারুক ইসলাম শেখ প্রমুখ।

@bagerhat24.com