Logo
table-post
ফকিরহাটে বিভিন্ন কালিমন্দিরে চেয়ারম্যান প্রার্থী রাজের আর্থিক সহায়তা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ৬টি শ্যামা কালি পূজা মন্দির পরিদর্শক ও আর্থিক সহযোগীতা প্রদান করেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিরাজুল ইসলাম রাজ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তিনি বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ও মন্দির কমিটির সভাপতি/সাধারন সম্পাদকের হাতে আর্থিক সহযোগীতা প্রদান করেন। শেখ মিরাজুল ইসলাম রাজ ২০১৬সালে বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এবারও তিনি নির্বাচনে অংশ গ্রহন করার জন্য ব্যাপক প্রচার-প্রচারনার পাশা-পাশি সামাজিক নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বারিক মোড়ল, ওর্য়াড বিএনপি নেতা মোঃ সাজ্জাত হোসেন, সরদার মনিরুজ্জামান মনি, মোঃ শফিউর রহমান, মন্দির কমিটির সভাপতি নির্মল কান্তি দেবনাথ, সাধারন সম্পাদক কৃষ্ণ কুমার দে, সদস্য শিবুপদ ঘোষ, রবিন দাস, অন্ত কুমার দে, আশিষ কুমার রাহা ও অপু শীল প্রমুখ।  
 

@bagerhat24.com