ফকিরহাটের কাটাখালীতে ৮ কেজি গাঁজাসহ ফেনীর মাদককারবারি গ্রেপ্তার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে আট কেজিঁ গাজাসহ তারেক হোসেন (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।
জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি অভিযানিক দল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক কারবারি তারেক হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেপ্তার তারেক হোসেন ফেনির সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো: শাহআলম এর ছেলে।
এ ব্যাপারে খুলনা এসআরবি’র ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। যার নং-০৫, তারিখ-১১/১১/২০২৬ইং। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: রজিউল্লাহ খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
