ফকিরহাটের কাটাখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বুধবার (১১ নভেম্বর) রাতে বাসস্ট্যান্ডের গোল চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিকের নের্তৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে গোল চত্তরে এসে শেষ হয়।
সেখানে বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েল, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, ওর্য়াড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মল্লিক আনিছুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মল্লিক আমিরুল ইসলাম, যুবদল নেতা তুহিন মল্লিক, মোঃ রেজোয়ানুর করিম পাড়, মোঃ রাসেল শেখ, মোঃ জামাল উদ্দিন, সোবহান গাজী, মাইক্রো সমিতির নেতা মঞ্জুর রহমান মঞ্জু, মনিরুজ্জামান মনি ও ছাত্রদল নেতা মোক্তাদির হোসেন প্রমুখ।
