দারুল উলুম চিতলমারী মাদরাস্ার ৫৭তম ওয়াজ মাহফিল
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের দারুল উলুম চিতলমারী মাদরাস্ার ৫৭তম ওয়াজ মাহফিল ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। মাদরাস্া চত্বরে বাদ আসর এ মাহফিল শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।
সোমবার (১৬ নভেম্বর) প্রথমদিনে তাশরিফ (ওয়াজ করবেন) আনবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ঈমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস, ঢাকার মাওলানা মাসুদুর রহমান আইয়ুবী, গওহরডাঙ্গা মাদ্রাসার মাওলানা মাহমুদুল হাসান খান ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্বিতীয়দিনে তাশরিফ (ওয়াজ করবেন) আনবেন গওহরডাঙ্গা মাদ্রাসার মাকসুদুল হক, ঢাকার মাওলানা ওমর ফারুক, খুলনার মুফতি জিহাদুল ইসলাম ও শাইখুল হাদিস জামিয়া রহমানিয়ার আল্লামা মামুনুল হক।
এ ছাড়া উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গাানে তাশরীফ আনবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন দারুল উলুম চিতলমারী মাদরাস্ার মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান। মাহফিল সম্পর্কে যে কোন প্রয়োজনে ০১৩২৩-৪৯০২৪৯ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
