Logo
table-post
ফকিরহাটের লখপুরের ভবনা নদীর চরে পাঞ্জেখানা মসজিদের শুভ উদ্ধোধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটের লখপুরের ৮নং ভবনা চর এলাকায় একটি পাঞ্জেখানা মসজিদের উদ্ধোধন করা হয়েছে। চর এলাকার দারিদ্র মুসল্লিদের নামাজ আদায় সহ ধর্মিয় কার্যাক্রম পরিচালনা করার জন্য এই পাঞ্জেখানাটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে স্থানীয় মুসল্লিদের দাবী। 

শুক্রবার (১৩ নভেম্বর) মাগরিবেব জামায়াতের পর এলাকাবাসির উদ্যোগে ও সমাজসেবক ফয়সালুর রহমান ফয়সাল এর সার্বিক সহযোগীতায় সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে এটির আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন, বিএনপি নেতা ও আসন্ন লখপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সালুর রহমান ফয়সাল। 

এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, লখপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল মামুন, ২নং ওর্য়াড বিএনপি সভাপতি আরিফুল ইসলাম তুহিন, ৮নং ওর্য়াড বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইসলাম মোল্লা, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ ফেরদাউস সহ শতাধিক মুসল্লিবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ মোঃ হাসান শেখ। 
 

@bagerhat24.com