ফকিরহাটের কাটাখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে উপজেলা যুবদলের আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ নভেম্বর) রাতে বাসস্ট্যান্ডের গোল চত্তরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে গোল চত্তরে এসে তা শেষ হয়।
সেখানে বক্তৃতা করেন, লখপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলীবুদ্দিন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম রুবেল, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ আলী হোসেন, বিএনপি নেতা সরদার জাকির হোসেন, মোঃ জামাল উদ্দিন, আব্দুল মাবুদ, আলমগীর হোসেন আলম, কবির হোসেন, আবু তালেব, যুবদল নেতা মোঃ রেজোয়ানুর করিম পাড়, মোঃ রাসেল শেখ, সোবহান গাজী, মোশেদ আলী রানা, বায়োজিত খান, মাইক্রো সমিতির নেতা মঞ্জুর রহমান মঞ্জু ও মনিরুজ্জামান মনি প্রমুখ।
