ফকিরহাটের কাটাখালীতে চার ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ লখপুর বেতাগা ও শুভদিয়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কাটাখালী বাসস্ট্যান্ডের গোল চত্তরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে গোল চত্তরে এসে তা শেষ হয়।
সেখানে পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে এম এ আওয়াল, সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, শেখ মিজানুর রহমান, আলীবুদ্দিন আলী, ফকির আবুল কালাম আজাদ, মাসুদ রানা আরিফ, নুর ইসলাম, শেখ মোঃ কামাল হোসেন, আবুল হাসান, আবুল কালাম আজাদ, মোড়ল শহিদুল ইসলাম, মোস্তফা কামাল হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, শ্রমিকদল নেতা মোহম্মদ আলী হোসেন আলী, ইউনিয়ন কৃষকদল নেতা রেজাউর রহমান মন্টু, মল্লিক আমিরুল ইসলাম, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি, মোঃ সেলিম শেখ, যুবদল নেতা রেজোয়ানুল করিম পাড় (রেজা), তহিন মল্লিক, মোঃ রাসেল শেখ, ওর্য়াড বিএনপি নেতা আনিছুর রহমান মল্লিক, আমীরুজ্জামান আলেপ, সরদার জাকির হোসেন, বাবু ও জাহাংগীর হোসেন প্রমুখ।
