ফকিরহাটের লখপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফয়সালের জোর প্রচারণা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের আসন্ন লখপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য সমাজসেবক মোঃ ফয়সালুর রহমান ফয়সাল এর নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে জোরে-সোরে। তারই অংশ হিসাবে তিনি ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু নাশক স্প্রে প্রদান, জলাশয় পরিস্কার, বৃক্ষরোপন, খেলার মাঠে ক্রীড়া সামগ্রী প্রদান, অসহায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই খাতা পরীক্ষার ফিস এমনকি অসুস্থ্য রুগীদেরকে আর্থিক সহযোগীতা প্রদান করেই চলেছেন। শুধু তাই নয়, মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে তিনি কাজ করে যাচ্ছেন। যে কারণে ইউনিয়নব্যাপী তাঁর জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, আগামী ২০২৭-সালের জানুয়ারী বা ফেব্রুয়ারী মাসে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্র্বাচনের দিনক্ষন নির্ধারণ করছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। আর এ কারণে অধিকাংশ ইউনিয়নে নির্বাচনী আমেজ এবং উৎসব বইতে শুরু করেছে। যারই অংশ হিসাবে লখপুর ইউনিয়নের সর্বত্র নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। এবারের নির্বাচনে যে কয়েকজন চেয়ারম্যান পদ-প্রার্থী অংশগ্রহন করছেন তার মধ্যে সমাজসেবক ও উপজেলা বিএনপি’র ত্যাগী নেতা নামে পরিচিত মোঃ ফয়সালুর রহমান ফয়সাল এর নাম শোনা যাচ্ছে জোরে-সোরে।
স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকরা জনপ্রিয় অনলাইন পোর্টাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেছেন, তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে ভাবে সামনের কাতারে থেকে নির্যাতিত নিপীড়িত দলীয় শতশত কর্মীদের পাশে থেকে আর্থিক সহ নানা ধরনের সহযোগীতা করেছেন তা সত্যিই প্রসংশনীয়। শুধু তাই নয়, দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সাধারন জনগনের আপদে-বিপদে তিনি বুক পেতে দিয়ে সার্বিক সহযোগীতা করেছেন। যে করণে ৯টি ওর্য়াডসহ ইউনিয়নের জনগন তাঁকে পছন্দ করেন।
বাগেরহাট টুয়েন্টি ফোরকে দেওয়া এক স্বাক্ষ্যাৎকারে মোঃ ফয়সালুর রহমান ফয়সাল বলেন, জনগনের অধিকার রক্ষায় সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর সাধারন মানুষের নানান দুর্ভোগের কথা বিবেচনা করে নানা ধরনের পরিকল্পনা রয়েছে তার। তিনি সেবা গ্রহনকারীদের নানা ধরনের অসুবিধার কথা বিবেচনা করে, তাদের পাশে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত যুব সমাজ এবং চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে তিনি আগামীতে কাজ করবেন। মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত খেলার মাঠে খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরনের পাশাপাশি বিভিন্ন টুর্ণামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য নিজ উদ্যোগে পুরস্কার বিতরন অব্যাহত রেখেছেন। যার কারনে অনেক এলাকার যুবসমাজ মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোযোগী হয়েছে। এছাড়াও তিনি নির্বাচিত হলে ইউনিয়নব্যাপী শিক্ষা-প্রতিষ্ঠান গুলিতে মানসম্মত শিক্ষারমান উন্নয়ন ও গরীব দুঃস্থ্য শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে ব্যাপক কাজ গ্রহন করবেন।
অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ছাত্র-জীবন থেকেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। বিগত ১৭বছর দলের সংকটময় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। রাজধানী ঢাকা, খুলনা ও বরিশালসহ বিভিন্ন বিভাগীয় শহরের বিভিন্ন স্থানে দলের কর্মসূচিতে অংশ গ্রহন করেছেন। আর অংশ গ্রহন করার কারনে তাকে অনেক নির্যাতন অত্যাচার ও হয়রানি মূলক মামলা শিকার হতে হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও তিনি দলের জন্য কাজ করে গেছেন। এবার সর্ব-সাধারণের সেবা করার জন্য তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। তার দাবী ইউনিয়নবাসী তাঁকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
