দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়; কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা: রামপালে প্রতিমন্ত্রী
01/01/1970 12:00:00রামপাল সংবাদদাতা
দেশ বিরোধী ষড়যন্ত্র করে দেশের মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত করলে কাউকে কোন ছাড় দেয়া হবে না। কারো বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও ফ্যাসিষ্টদের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলেই কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে কারো ছাড় দেয়া হবে না, এমন কি দলের লোকজন হলেও না।
উপজেলা বিএনপি আয়োজিত এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ কথা বলেন। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কোন প্রতিক দেয়া হবে না। তবে দল থেকে যাকে মনোনীত করা হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি হুসিয়ারি উচ্চারণ করে বলেন, দলের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। বিগত সময় যারা দলের সাথে বেঈমানি করেছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে।
যুবদলের শাহাশাজালার গাজির সঞ্চালনায় বক্তব্য দেন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমান, উজলকুড় ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান বাবলা, বাইনতলা ইউনিয়নে সাধারণ সম্পাদক খান আলী আজম, রামপাল সদর ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, রাজনগর ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন, হুড়কা ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন, পেড়িখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, ভোজপাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, মল্লিকেরবেড় ইউনিয়নের জাহিদুর রহমান টুটুল, বাঁশতলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক আহবায়ক মো. তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
